spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই তিনটি বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই হয়েছে তিনটি বসতঘর। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে পৌরসদরের পশ্চিম গোমদন্ডীর লাল মতির বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে রিকশা চালক ইউছুফ, দিনমজুর আবদুল হক ও আফিয়া খাতুনের ঘর পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার এনামুল হক ভূঁইয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে তিনটি ঘরের প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss