spot_img

২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের চার সদস্য আটক

ফরিদপুর ও মুন্সিগঞ্জ থেকে মোবাইল নম্বর ক্লোন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি গ্রেপ্তাররা মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের সদস্য।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি দল গতকাল রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নামের ২৪টি সিম ও ৮টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss