spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ৬১

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৪৬ শতাংশ। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৬১ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ২৫১ টি নমুনা পরীক্ষা করে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৬ জনই নগরীর বাসিন্দা। বাকি ১২ জনের মধ্যে বোয়ালখালীর ১, ফটিকছড়ির ৩, হাটহাজারীর ৩ ও মিরসরাইয়ের ৫ জন রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৮১২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss