spot_img

২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ সিসিইউতে

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ গুরুতর অসুস্থ। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সাহাবুদ্দীন আহমদের এক নিকটাত্মীয় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সপ্তাহখানেক আগে সাহাবুদ্দীন আহমদকে সিএমএইচে ভর্তি করা হয়। ৯২ বছর বয়সী সাবেক এ রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তালুকদার রিসাত আহমেদ। তিনি একজন সমাজসেবী ও এলাকায় জনহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সাহাবুদ্দীন নান্দাইলে তার বোনের বাড়িতে বড় হন। সাহাবুদ্দীন আহমদের স্ত্রীর নাম আনোয়ারা বেগম। তিনটি কন্যা ও দুই ছেলে সন্তানের বাবা সাহাবুদ্দীন আহমদ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss