spot_img

২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউক্রেনে রাশিয়ার হামলা, নিহত ৭ জন, নিখোঁজ ১৯ জন

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বিবিসি জানায়, দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ওদেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে রাশিয়া বিমান হামলা চালালে ছয়জন মারা যান এবং সাতজন আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৯ জন।

এছাড়া মারিউপল শহরে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন। এরপরই রাজধানী কিয়েভ ছাড়াও ক্রামাতোরস্ক এবং দোনেৎস্ক অঞ্চলে বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট পূর্বাঞ্চলে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী কিয়েভের নিকটবর্তী বরিস্পিল বিমানবন্দরসহ কয়েকটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী হামলা মোকাবিলা করে যাচ্ছে বলে এতে জানানো হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের স্থাপনা ও সীমান্ত রক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভে বিমানবন্দর, সামরিক সদরদপ্তর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss