spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রাশিয়ার রকেট হামলা, নিহত ১

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে এ হামলা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হামলায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

বাংলাদেশি জাহাজটিতে থাকা এক নাবিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এয়ার স্ট্রাইক (বিমান হামলা) হইছে। আমাদের শিপে (জাহাজে)। ইউক্রেনের সময় ৫টা ১০ এর দিকে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’ আরেক নাবিক লিখেছেন, ‘বোমা পড়ছে’।

মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, দুর্ঘটনায় একজন নাবিক নিহত হয়েছেন। নাবিকদের বিভিন্ন গ্রুপে একজন নাবিক নিহত হওয়ার কথা পোস্ট করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

জাহাজটিতে থাকা এক নাবিকের ভাই আজিজুল হক টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক হিসেবে কর্মরত। তিনি জানান, জাহাজটি হামলার শিকার হয়েছে। আমাদের ভাইদের জন্য দোয়া করুন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss