spot_img

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ১১ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৮ শতাংশ। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে রবিবার (৬ মার্চ) চট্টগ্রামে ১২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (৭ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ১ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন নগরীর বাসিন্দা। অপর ছয়জনের মধ্যে সাতকানিয়ার ১ জন ও মিরসরাই উপজেলার ৫ জন বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৫৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৩৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

আরো পড়ুন: করোনা: একদিনে আরও ৮ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss