spot_img

৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকায় ছুরিকাঘাতে ‘গরিবের ডাক্তার’ বুলবুল নিহত

ঢাকার শেওড়াপাড়ায় দুর্বৃত্তের হাতে বুলবুল হোসেন নামের এক চিকিৎসক খুন হয়েছেন। বয়সে তরুণ এই চিকিৎসক একজন ডেন্টিস্ট ছিলেন। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিত ছিলেন।

রবিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টায় শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপিলটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন।

তিনি বলেন, ‘বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে। এ সময় তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি (সহকারী) এসেছিলেন কিনা সেটা এখনো জানতে পারিনি।’

বুলবুলকে উরুতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান ডিসি মাহাতাব। ডিসি বলেন, ‘তাকে (বুলবুল) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।’

রাজধানীর মগবাজারে বুলবুল হোসেনের রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। তার স্বপ্ন ছিল গরিবের চিকিৎসা দেওয়া। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, ‘নিহত চিকিৎসকের কাছে ১২ হাজার টাকা এবং দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss