spot_img

৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নগরের ইপিজেড এলাকায় গলায় ফাঁস দিয়ে তাজনাহার আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকার এ ঘটনা ঘটে।

তাজনাহার আক্তার ওই এলাকার তাজুল ইসলামের মেয়ে। তিনি পোস্তারপাড় মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

তাজনাহারে চাচা মো. ইউছুফ বলেন, বাসায় কোনও পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। সেহরি খেয়ে ঘুমানোর পর সকালে পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে ইপিজেড থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আত্মহত্যা করা এক কলেজ ছাত্রীর মরদেহ ইপিজেড থানা থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরেনসিক মর্গে রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss