spot_img

১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মে) রাত সাড়ে ১১টায় নতুন স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়ার মো. মহিউদ্দিন (৩১) এবং চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা এলাকার রিয়াদ হোসেন (২০)।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর। তিনি বলেন, মঙ্গলবার রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

চস/এনএইচ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss