spot_img

২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

চন্দনাইশে ব্রিজের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজের পাশে মো. হাশেম (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার গাছবাড়ীয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশ থেকে তার মরেদহ উদ্ধার করা হয়।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, সকাল সাড়ে ৬টার দিকে গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরুমতি ব্রিজের পাশে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মেরে কেউ এখানে ফেলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss