spot_img

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আল জাজিরার সাংবাদিকের মৃত্যু, তথ্যমন্ত্রীর শোক

ইসরাইলি সেনার গুলিতে আল জাজিরার প্রখ্যাত সাংবাদিক শিরীন আবু আকলেহ মৃত্যুর ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১১ মে) ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় ইসরাইয়েলি বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক শিরীন আবু আকলেহ।

মন্ত্রী বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালনরত অবস্থায় তার এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। প্রয়াত শিরীন আবু আকলেহ যুগে যুগে সাহসী সাংবাদিকতার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss