spot_img

৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের একটি গ্রামে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালো ৬ জন। নিহতদের তিনজন সেনা সদস্য, বাকিরা শিশু। খবর আলজাজিরার।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, রোববার (১৫ মে) ওয়াজিরিস্তানের একটি গ্রামে টহল দিচ্ছিলেন সেনারা। পথেই, তাদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী। গাড়ির কাছেই খেলছিলো শিশুরা। তারা গুরুতর আহত হলে, হেলিকপ্টারযোগে নেয়া হয় হাসপাতালে। সেখানে, মৃত ঘোষণা করা হয় তিন শিশুকে। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, পেশোয়ারের এক বাজারে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন দুই শিখ ব্যবসায়ী। হামলাকারী এখনও পলাতক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্মবিদ্বেষের কারণেই শিখ সম্প্রদায়ের দুই ভাইকে টার্গেট করা হয়েছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss