spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ২ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দুই জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। তবে একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। সোমবার (৩০ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত দুইজনই নগরীর বাসিন্দা।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৫২ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ১১১ জন এবং ৩৪ হাজার ৫৪১ জন বিভিন্ন উপজেলার।

২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss