spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

উত্তর কোরিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রবীণ কূটনীতিক চো সন-হুই। শনিবার (১১ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ফোরামের বৈঠকে চোয়েকে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেন কিম। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে উচ্চশিক্ষিত শোয়ে সুন-হুই কোরিয়ান ভাষার পাশপাশি ইংরেজিতেও দক্ষ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে বৈঠকে করতে কিম জং উনের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গিয়েছিল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়ে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত দুই নেতার শীর্ষ সম্মেলন কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এ আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সংবাদ সম্মেলনে ওয়াশিংটনকে দায়ী করেছিলেন চো সন-হুই।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss