spot_img

২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পারাবত এক্সপ্রেস ট্রেনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার (১১ জুন) দুপুর দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত করা হবে। তার আগ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন জানান, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বেলা ১টার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকা থেকে সিলেট যাচ্ছিল আন্তঃনগর ট্রেনটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss