spot_img

১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শাহ আমানতে স্বর্ণ-সীসাসহ আটক ১

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ১কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসাসহ মো. মাসুদ রানা নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম আসার পর তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ।

তিনি বলেন, দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইট সকাল ৭টায় শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। এসময় ওই ফ্লাইটের এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা জব্দ করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss