spot_img

১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে।

বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দেশটিতে এ ভূকম্পন আঘাত হানে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের পাশাপাশি ধ্বংসস্তূপ ও বাড়িঘর ধ্বংস হতে দেখা গেছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

 

সূত্র: বিবিসি

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss