spot_img

২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

র‍্যাবের হাতে টিকিটসহ আটক নিরাপত্তাবাহিনীর ২ সদস্য

সোনার বাংলা ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করার সময় রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) দুজনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-৭। সোমবার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে তাঁদের আটক করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়।

র‍্যাব জানায়, এই দুজনের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা সোনার বাংলা ট্রেনের ৯টি টিকিট পাওয়া গেছে। এসব টিকিট তাঁরা বেশি দামে কালোবাজারে বিক্রি করার জন্য চেষ্টা করছিল।

আটক দুজন হলেন- চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহি মো. ইমরান।

আরএনবির সহকারী কমান্ড্যান্ট সত্যাজিত দাশ গণমাধ্যমকে বলেন, আটক দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss