spot_img

১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে মো. খায়বর হোসেন (৫৫) নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ জনে।

গতকাল রবিবার (৩ জুলাই) তার মৃত্যু হয়। এখন পর্যন্ত হজ করতে গিয়ে মক্কায় ১০ ও মদিনায় ২ জনসহ ১২ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৮ জন, নারী ৪ জন।

মক্কার বাংলাদেশ হজ অফিস সূত্র থেকে জানা যায়, নিহত মো. খায়বর হোসেনের বাড়ি রংপুর জেলার পীরগাছার তাম্বুলপুর গ্রামে। তার পাসপোর্ট নম্বর EF0156162।

সোমবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্হপনায় ৩ হাজার ৮৯০ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হহাজার ৬২ জন। আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss