spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঈদুল আজহায় সড়কে ঝরল ৩৯৮ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, ঈদুল আজহায় সারা দেশে ৩১৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৭৭৪ জন।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদুল আজহার আগে ও পরে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তুলে ধরে বলেন, সড়ক, রেল ও নৌ-পথে মোট দুর্ঘটনা ঘটেছে ৩৫৪টি। মোট মৃত্যু হয়েছে ৪৪০ জনের এবং আহত হয়েছেন ৭৯১ জন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss