spot_img

২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দুর্নীতি মামলায় সাহেদের জামিন

পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) প্রায় পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেয়।

আদালতে আসামির পক্ষে ছিলেন মো. মাসুদ ‍উল হক। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারের কে এম মাসুদ রুমী।

২০২০ সালের ২৪ সেপ্টেম্বর ঋণের নামে জালিয়াতি করে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম, বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক (দুর্নীতি দমন কমিশন)।

অন্য দুই আসামি হলেন- বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী ও রিজেন্ট হাসপাতালের এমডি মো. ইব্রাহিম খলিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss