spot_img

২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৬৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ইয়াবা-হেরোইনসহ থেকে বিভিন্নপ্রকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৪৩টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. ফারুক হোসেন জানান, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (৮ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩১ হাজার ১৪৯ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৫৩ কেজি ৪১০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ৫ বোতল ফেনসিডিল, ১০০ বোতল দেশি মদ, ৩০ বোতল বিদেশি মদ ও ১৮টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss