spot_img

২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ১১ জেলে

বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ১১ জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। তবে এ সময় ট্রলারে থাকা আরও ৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলার-মালিক জাকির হোসেনের বড় ভাই জামাল হোসেন। তিনি বলেন, সাগর থেকে ফেরার পথে সাগর উত্তালের কারণে জাকির হোসেনের এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ৭ জনের খোঁজ পেলেও এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে বলে আমরা খবর পেয়েছি। আমাদের একটি টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss