spot_img

৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ওজনে চুরি ও বেশি দামে চাল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ওজনে কারচুপি ও অতিরিক্ত দামে চাল বিক্রির দায়ে নগরীর পাহাড়তলীতে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪০ টাকার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার (২২ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ্।

তিনি বলেন, ‘পাহাড়তলী বাজারে বগুড়ার একটি রাইচ মিলের বস্তায় নিজেরা অন্য চাল প্যাকেটজাত করা এবং ওজনে কারচুপির দায়ে যমুনা রাইচ এজেন্সিকে আড়াই লাখ টাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং বর্ধিত মূল্যে চাল বিক্রির দায়ে ন্যাশনাল রাইচ এজেন্সিকে ৮০ হাজার টাকা এবং বেনামী ও মোয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সতেজ ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক দিদার হোসেন ও সিএমপি পুলিশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss