spot_img

১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ার ঘোষণা দিলেন ফাউসি

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) পরিচালক ও শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের (এনআইএআইডি) পরিচালকের পদও ছাড়ছেন বলে জানিয়েছেন।

আগামী ডিসেম্বর থেকে আর ওই দুটি পদে দায়িত্ব পালন করবেন না ৮১ বছর বয়সি এ বিশেষজ্ঞ চিকিৎসক। খবর বউমবার্গের।

সোমবার (২২ আগস্ট) এ দুই পদ ছাড়ার ঘোষণা দেন তিনি।

ডা. ফাউসি দীর্ঘ ৩৮ বছর ধরে এনআইএআইডির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে ফাউসি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে অ্যান্থনি ফাউসি সারা বিশ্বে পরিচিত মুখ হয়ে ওঠেন। তার পদত্যাগের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফাউসির উদ্যম, কর্মদক্ষতা ও বৈজ্ঞানিক সততার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

এক বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা স্থিতিশীল ও শক্তিশালী করার পেছনে ফাউসির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

অ্যান্থনি ফাউসি প্রথম ১৯৬৮ সালে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগ দেন। এর পর ১৯৮৪ সালে তিনি এনআইএআইডির সংক্রামক জাতীয় রোগ শাখার পরিচালক নিযুক্ত হন।

ফাউসি প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান থেকে জো বাইডেন পর্যন্ত সাতজন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতিমান চিকিৎসক হিসেবে সুপরিচিত।

অবসরের পর তিনি ভ্রমণ, লেখালেখি ও সরকারি চাকরিতে যোগ দিতে তরুণদের উৎসাহী করতে মনোনিবেশ করবেন বলে জানা গেছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss