spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুলিশ পরিচয়ে অর্ধশত তরুণীকে অপহরণ, মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কল্যাণপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া সেই অপহরণকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার ওই যুবকের নাম শাকিল আহমেদ রুবেল (২৮)।

তার বিরুদ্ধে আরও অর্ধশতাধিক তরুণীকে অপহরণের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রুবেলকে সহযোগিতার অভিযোগে শনিবার রাতে রাজধানী ও আশপাশের এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, মো. আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫) ও মো. হাবিবুর রহমান (৩৫)।

রবিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। গত ১০ বছরে দেড় হাজারের মতো ছিনতাই করেছে। অর্ধশতাধিক মেয়েকে অপহরণ করে তাদের সঙ্গে অশালীন আচরণ করেছে। রুবেলের স্থায়ী ঠিকানা হিসেবে গাজীপুরসহ তিন জায়গার নাম পাওয়া গেছে।’ কোন ঠিকানা সঠিক, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হারুন অর রশীদ বলেন, ‘‘ছিনতাইয়ের জন্য স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অপহরণ করে অশালীন আচরণ করা ছিল রুবেলের ‘কৌশল’।’’

উল্লেখ্য, গত ২৫ অগাস্ট পুলিশ পরিচয়ে থানায় নেওয়ার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে রাজধানীর কল্যাণপুর থেকে মোটরসাইকেলে করে তুরাগ থানার দিয়াবাড়ী এলাকায় নিয়ে যান রুবেল। সেখানে ওই তরুণীর স্বর্ণের চেইন এবং কানের দুলসহ ব্যাগ ছিনিয়ে নেন তিনি। এ ঘটনায় ওই শিক্ষার্থী রাজধানীর তুরাগ থানায় মামলা করেন। ছিনতাইকারীর মোটরসাইকেলে ‘পুলিশ’ লেখা স্টিকার ছিল বলে উল্লেখ করেন ওই তরুণী। সূত্র: ইত্তেফাক

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss