spot_img

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভেঙে দেওয়া হচ্ছে দেওয়ানহাট মোড়ের খান কমপ্লেক্স

চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে খান কমপ্লেক্স অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সড়ক নির্মাণ কাজের জন্য ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী স্পেশাল ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ।

তিনি জানান, ছয় তলা বিশিষ্ট খান কমপ্লেক্সের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ রয়েছে। দুই মাস আগে এই ভবনের ব্যবসায়ীদের ভবনটি খালি করতে নোটিশ দেওয়া হয়েছিল। মার্কেট কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের অর্ধেক টাকাও পরিশোধ করা হয়। আজ সকাল থেকে অভিযান চালিয়ে ভবনটি ভাঙা হচ্ছে।

তবে দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এম আবু মনছুর অভিযোগ করেন, এই মার্কেটের ৬২টি দোকান রয়েছে। দোকান মালিকদের কোনও ধরনের ক্ষতিপূরণ না দিয়ে ভবন ভেঙে ফেলছে সিডিএ। আমরা সাধারণ দোকানিরা অসহায় হয়ে পড়েছি।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss