spot_img

২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত-মৃত্যু শূন্য

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। একই সময়ে এই ভাইরাসে কারো মৃত্যুও হয়নি।

এর আগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামে একজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

আজ শনিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৬টি ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষা করে কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৬৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss