spot_img

৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মুশফিকের হাঁটুতে ৬ সেলাই

কদিন আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। তবে ঠিকই অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু জিম করার সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি। ৫-৬ টি সেলাইও লেগেছে তার।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে জিম করার সময় চোট পান মুশফিক। যদিও জানা যায়, কোনো চিড় ধরা পড়েনি। তবে তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

মুশফিকের চোট নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনো প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ৫-৬টা সেলাই লেগেছে কিন্তু এটা দ্রুতই ঠিক হয়ে যাবে। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss