spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ২২ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ। তবে একই সময়ের মধ্যে করোনাভাইরাসে কারো মৃত্যুও হয়নি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১৪৯টি নমুনা পরীক্ষা করে ২২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ১৩ জন নগরীর ও বাকি ৯ জন সাতকানিয়া, আনোয়ারার উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

এর আগে গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss