spot_img

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামে আরও ১৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৩৯৯ জনে। শনাক্তের হার ৯ দশমিক ৮৯ শতাংশ।

এ নিয়ে নগরের হাসপাতালগুলোতে ৯৪ হাজার ৩৫৩ জনের এবং জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ হাজার ৪৬ জনের করোনা শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৬৭ জনে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১১ জন নগরের এবং ৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডিতে দুইজন, এন্টিজেন টেস্টে পাঁচজন, ইমপেরিয়াল হাসপাতালে দুইজন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে চারজন, চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ল্যাবে একজন, আরটিআরএলে দুইজন, মেট্রোপলিটন হাসপাতালে একজন এবং এভারকেয়ার হসপিটালে একজনের করোনা শনাক্ত হয়।

উল্লেখ্য, আগের দিন বুধবার ২০ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ৯ দশমিক ৪৩ শতাংশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss