spot_img

৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

টস জিতে উইলিয়ামসন বলেন, ‘ব্যবহার করা উইকেট। ঘাস আছে। তবে ব্যবহারের কারণে দুমড়ানো-মুচড়ানো। সুতরাং, আমরা চাইবো ভালো একটি স্কোর দাঁড় করানোর জন্য। আমরা ম্যাচ এবং কন্ডিশনকেই বেশি ফোকাস করছি।’

বাবর আজম বলেন, ‘টস আমাদের হাতে নেই। সুতরাং, আমরা চাই প্রতিপক্ষকে যতটা চাপে রাখা যায়। ত্রিদেশীয় সিরিজ থেকে আমরা অনুপ্রেরণা নেবো। তবে নিউজিল্যান্ডের বেশ ভালোমানের খেলোয়াড় আছে। দলে কোনো পরিবর্তন নেই।’

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

নিউজিল্যান্ডে একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেনে উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ড্যারেল মিচেল, মিচেল সান্তনার, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss