spot_img

১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ৮৮ জন হাসপাতালে ভর্তি

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫১৩ ডেঙ্গু রোগী। এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৮৯ জনে।

একই সময়ের মধ্যে রোগটিতে কারও মৃত্যু হয়নি। ফলে চট্টগ্রামে মৃতের সংখ্যা ৩১ জনে অপরিবর্তিত রয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে এক হাজার ১৮০ জন নগরীর এবং ৩৩৩ জন উপজেলার বাসিন্দা।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ এবং অক্টোবরে এক হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন তিন হাজার ১৩৯ জন রোগী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss