spot_img

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে ২ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুই জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তবে একই সময়ে করোনায় কারো মত্যু হয় নি।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। আক্রান্ত একজন নগরীর অন্যজন পটিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৫১৯ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৪৩৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৮ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩২ জনের।

এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামে কারো দেহে করোনার জীবাণু যায়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss