spot_img

১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবির দুই হলে অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দু’টি হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন। এ সময় হল থেকে তিনটি রাম দা ও বেশ কয়েকটি স্ট্যাম্প উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টা থেকে সোয়া ১টা পর্যন্ত আলাওল হল ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় তারা। এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের দুইটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে গতকাল শুক্রবার দুই দফা সংঘর্ষে জড়ায় পক্ষ দুইটি। এতে আহত হয় ছাত্রলীগের ছয়কর্মী। ভাঙচুর করা হয় ৮টি রুম।

প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বলেন, দুইটি হল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। আমরা চাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ। ক্যাম্পাসে কোনও অস্ত্র যেন না থাকে। তাই হলগুলো অস্ত্রমুক্ত করতে আমরা যেকোনো সময় যেকোনো হলে অভিযান পরিচালনা করবো। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss