spot_img

৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভী শামসুল আলম (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোহিঙ্গা যুবক মৌলভী শামসুল আলম বালুখালী ১৭ নম্বর ক্যাম্পের চান মিয়ার ছেলে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ক্যাম্প-২০ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, গতকাল শুক্রবার রাত থেকে নিহত রোহিঙ্গা মৌলভী শামসুল আলম নিখোঁজ ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প ২০-এর বর্ডার এলাকায় এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss