spot_img

১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নিখোঁজের সাতদিন পর শিশু আয়নীর লাশ উদ্ধার

শিশু আবিদা সুলতানা আয়নী ওরফে আঁখি মনির (১০) লাশ নিখোঁজের সাতদিন পর উদ্ধার করেছে পিবিআই। মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাতে পাহাড়তলীর ওয়ারর্লেস এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে ২১ মার্চ ওই শিশু নগরীর পাহাড়তলী থেকে নিখোঁজ হয়। পরে শিশু আয়নী অপহরণের শিকার জানিয়ে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন তার মা।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী গোলাম মাওলা মুরাদ।

শিশু আয়নী পাহাড়তলী এলাকার আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পাহাড়তলীর আব্দুর কাজীর দীঘির পাড় এলাকায় তাদের বাসা।

শিশুটির মা মোছাম্মৎ বিবি ফাতেমা (২৬) পোশাক কারখানার কর্মী। শিশুটির বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

মামলায় আসামি করা হয়েছে- স্থানীয় বাসিন্দা মো. রুবেলকে (৩৫)। রুবেল ওই এলাকার তরকারি বিক্রেতা বলে জানা গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss