spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

না ফেরার দেশে ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর বয়স ৮১ বছর। দীর্ঘদিন তিনি কিডনি জটিলতাসহ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।

গত বুধবার জাফরুল্লাহ চৌধুরীকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর রক্তে ইনফেকশন পাওয়া যায়। এটি নিয়ন্ত্রণে যে ওষুধ দেওয়া হচ্ছিল তাতে ইতিবাচক সাড়াও মিলে। আজ বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় গণস্বাস্থ্য কেন্দ্র।

জাফরুল্লাহ চৌধুরী একজন ভাস্কুলার সার্জন। তিনি মূলত জনস্বাস্থ্য চিন্তাবিদ। ১৯৮২ সালর ওষুধ নীতি দেশকে ওষুধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে, ওই নীতি প্রণয়নের অন্যতম কারিগর ছিলেন জাফরুল্লাহ চৌধুরী। বহির্বিশ্বে তাঁর পরিচয় বিকল্প ধারার স্বাস্থ্য আন্দোলনের সমর্থক ও সংগঠক হিসেবে।

জাফরুল্লাহ চৌধুরী ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হুমায়ন মোর্শেদ চৌধুরীর শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন। হুমায়ন মোর্শেদ চৌধুরী কলকাতা ও ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। মা-বাবার দশ সন্তানের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সবার বড়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss