spot_img

১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৩টি চোরাই মোটরসাইকেলসহ আটক ৫

রাজধানীর বাড্ডা ও বংশাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ পাঁচ কিশোরকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আটকরা হলেন মূলহোতা আবু সাঈদ সিফাত (১৭), শাহারিয়ার হোসেন সামির (১৭), তানভীর হোসেন শিপন (১৭), মাহাফুজ (১৬) ও সোহান (১৯)।

শনিবার (২৯ এপ্রিল) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনিজানান, আটকরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং আবু সাঈদ সিফাত এই চক্রের মূলহোতা। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে ইঞ্জিন ও চ্যাসিস নম্বর পরিবর্তন করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss