spot_img

১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শক্তিশালী ভূমিকম্পে ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড

৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চল। বুধবার (৩১ মে) অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছাকাছি এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে,নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে – যার বেশিরভাগই জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত – ৬.২ মাত্রার একটি ভূমিকম্পের খবর দিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) নিচে। এই ঘটনায় তাৎক্ষণিক ভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি এবং নিউজিল্যান্ডের মূল ভূখণ্ডে কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

নিকটতম বড় শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বলেছেন, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর ক্ষতি হয়েছে এমন কোনও খবর পাওয়া যায়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss