spot_img

২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সহকারী প্রক্টরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৩১ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-গ্রুপ সিক্সটি-নাইন ও সিএফসি’র মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে রাত সাড়ে ১০টার পর সংঘর্ষ ‍শুরু হয়। ক্যাম্পাসের একটি হোটেলে টেবিলে বসা নিয়ে সংঘর্ষের শুরু হয়ে প্রথমে হাতাহাতি ও পরে উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান ও সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ ইটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া উভয় গ্রুপে আরও কমপক্ষে ৮ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss