spot_img

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এক পদ্মা সেতু বিএনপির আন্দোলন ম্লান করে দিয়েছে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু। বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত।

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে রবিবার (২৫ জুন) সকালে রাজধানীর সেতুভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি পদ্মা সেতুকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা সংরক্ষণে যত্নবান হওয়ার আহ্বান জানিয়েছেন ।

সেতুমন্ত্রী বলেন, সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের নবদুয়ার খুলেছে।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর শনিবার রাত ১২টা পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন চলাচল করেছে। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন চলাচল করছে।

ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে টোল আদায় হচ্ছে প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা করে। শনিবার রাত পর্যন্ত টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা। রবিবার বিকেল নাগাদ টোল আদায়ের পরিমাণ আটশ’ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss