spot_img

২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চান্দগাঁওয়ে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসা থেকে তানহা আক্তার মারিয়া (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে থানার সানোয়ারা আবাসিক সংলগ্ন চান্দার বাপের বাড়ি দিদার কলোনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত রাকিবুল ইসলাম মুন্না (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাকিব কক্সবাজার সদর উপজেলার কক্সশাহীর টিকা পল্লী এলাকার মৃত ইউসুফের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুর মা পোশাক কারখানায় এবং বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো তারা আজকেও শিশুকে একা বাসায় রেখে কাজে বের হন। অভিযুক্ত রাকিব ওই শিশুকে একা পেয়ে বাসায় প্রবেশ করে। এরপর হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ওই শিশুকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। শিশুটির ফুফু ঘরের ভেতরে ওই যুবককে দেখতে পায়। দরজা খুলেই সে পালিয়ে গিয়ে কিছু দূরে একটি পুকুরে লুকিয়ে থাকে। পরে আমরা খবর পেয়ে ওই পুকুর থেকে ওই যুবককে গ্রেপ্তার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss