spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

খাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর

খাগড়ছড়ির দীঘিনালায় যাওয়ার পথে সুপারি বাগান এলাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হরতাল চলাকালে এই ঘটনা ঘটে ।

দীঘিনালা উপজেলা র্নিবাহি র্কমর্কতা মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরা গাড়ির উপর ইট পাটকেল মারলে গাড়ির কাচের গ্লাস ভেঙে যায়। গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও তার গাড়ির চালক অক্ষত আছেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, নির্বাচনী কাজে দীঘিনালা যাচ্ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ। পথিমধ্যে সুপারি বাগান এলাকায় দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে ইট পাটাকেল নিক্ষেপ করলে গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss