spot_img

২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চান্দগাঁওয়ে ৩ কেজি গাঁজা নিয়ে গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পু‌লিশ। শ‌নিবার (২৭ জানুয়ারি) ভোরে বহদ্দারহাট বাস টার্মিনালের আরাকান সড়কের পাশে ভান্ডারির চায়ের দোকানের সামনে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলো- বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মো. জানে আলম প্রকাশ জনি (৪৫) ও পটিয়ার আশিয়া ইউনিয়নের মিরজিপাড়ার নুর ইসলামের ছেলে মো. খোকন (৩৭)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ক‌বির বলেন, গোপন সংবাদের ভি‌ত্তিতে অভিযান চা‌লিয়ে ৩ কেজি গাঁজাসাহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss