কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের একটি ইঞ্জিনে কাটা পড়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মিজানুর রহমান ভোলা জেলার সুলতান রহমানের ছেলে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরের দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগনাল এলাকায় কক্সবাজার রুটে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম পূর্বকোণকে, রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
চস/স


