spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১০ মিনিটেই সাফ প্রবর্তক মোড়ের আবর্জনা

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে রুপালি গিটার চত্বরের পাশে একটি নালায় জমে থাকা দীর্ঘদিনের ময়লা আর্বজনার স্তূপ ১০ মিনিটেই পরিষ্কার করলেন পরিচ্ছন্নকর্মীরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মেয়র রেজাউল করিম চৌধুরী আসার ১০ মিনিটেই সাফ হয়ে গেল সব।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নগরীর প্রবর্তক মোড়ে স্থানীয় সরকার দিবস উপলক্ষে এভাবে খাল নালা থেকে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধন করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ৩৬টি খাল আছে নগরীতে। এগুলোর উন্নয়ন কাজ চলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে। নালার দায়িত্ব আমাদের। আমরা এগুলো পরিষ্কার করছি, মাটি উত্তোলন করছি। এটা চলমান থাকবে।

তিনি বলেন, যার সামনে ময়লা পাবো তাকে আইনের আওতায় আনবো, জরিমানা করবো। জনগণকে সচেতন করতে মাঠে নেমেছি। মানুষ সচেতন না হলে আমরা কখনোই এ শহর পরিষ্কার রাখতে পারবো না। জনগণ যদি সচেতন হয় বর্ষায় পানি উঠলেও দ্রুত নেমে যাবে। ভৌগোলিক কারণে পানি উঠবে।

পলিথিনের জন্য জরিমানা অনেক দোকানিকে করেছি। এখন পলিথিনের কারখানার তালিকা করছি। অচিরেই এসব কারখানায় অভিযান চালানো হবে।

চউকের সঙ্গে সমন্বয় আছে জানিয়ে তিনি বলেন, এতগুলো খালের মাটি উত্তোলন, রিটেইনিং ওয়াল, গাইড ওয়াল, স্লাব বসানো সময়সাপেক্ষ কাজ। আমরা বলেছি অন্ততপক্ষে খালের মাটি উত্তোলন করে দিতে হবে, পানি নিষ্কাশন যাতে হয়।

এ সময় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি প্রমুখ উপস্থিত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss