spot_img

১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক: চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন

আলোচিত চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি) গোলাম মোহাম্মদ সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

এর আগে সাভারের বোট ক্লাবে পরীমণির ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)র এডিসি গোলাম সাকলায়েন শিথিল। মামলার তদন্তের সূত্রে মামলার বাদী পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান সাকলায়েন। এমন কি পরীমণিকে নিয়ে সরকারি বাসায় ১৮ ঘণ্টা সময় কাটানোর ঘটনা প্রকাশিত হওয়ার পর ডিবি থেকে সাকলায়েনকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এক বছর তদন্ত শেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা ২ এর উপ সচিব রোকেয়া পারভীন জুঁই স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগে এডিসি সাকলায়েনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় একবছর পর সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারী কর্মচারী বিধিমালা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তদন্ত কমিটি ‘অসদাচারণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বাধ্যতামূলক অবসর প্রদানের সুপারিশ করেছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss