spot_img

২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

হাটহাজারীতে বাসার ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জোবায়ের (১২)।

শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের ওই ইউপির ১নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদ এলাকার কোরবান আলী চৌধুরী বাড়ীর জাফরের পুত্র।

সংশ্লিষ্ট ইউপি সদস্য সফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

জানা গেছে, শনিবার বেলা সাড়ে এগারটার দিকে জোবায়ের তাদের ঘরের ফ্রিজ খুলতে গিয়ে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা ফ্রিজ স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss